পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: মুন্সিগঞ্জ জেলা – মাসিক হাদিয়া ১৫,০০০ টাকা

মুন্সিগঞ্জ জেলার একটি সুন্দর, বৃহৎ ও সুশৃঙ্খল মসজিদের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ, আমলদার ও সুমধুর কণ্ঠের ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পবিত্র কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম হতে হবে এবং ইমামতি ও জুমার খুতবা প্রদানে দক্ষ হতে হবে। কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী শরিয়াহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, উত্তম চরিত্র, মার্জিত আচরণ এবং ইসলামী আদর্শের অনুসারী হতে হবে। পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মুসল্লিদের সঙ্গে সুন্দর ব্যবহার ও মসজিদের সার্বিক পরিবেশ বজায় রাখার মানসিকতা থাকতে হবে। মাসিক হাদিয়া ১৫,০০০ টাকা। খাবারের ব্যবস্থা স্থানীয় এলাকা থেকে করা হবে। বিবাহিত প্রার্থীদের পরিবারের সঙ্গে থাকার জন্য কোয়ার্টার দেওয়া হবে এবং পরিবারের খাবারের খরচও এলাকা থেকে বহন করা হবে। এ এলাকায় একটি মহিলা মাদ্রাসা রয়েছে, যেখানে চাইলে চাকরি করার সুযোগ আছে। সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নিতে হবে এবং মাসিক বেতন ৮,০০০ টাকা। উপযুক্ত আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
যোগাযোগ: ০১৩৪৩১৫৯*** 🔒 (শুধু WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →