খতিব নিয়োগ – ঠিকানা: বড় টেংরা বাজার জামে মসজিদ, পাথরঘাটা, বরগুনা – মাসিক সম্মানী আলোচনা সাপেক্ষে
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বড় টেংরা বাজার জামে মসজিদে একজন যোগ্য ও অভিজ্ঞ খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কামিল অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে। তবে হাফেজে কুরআন অথবা মুফতি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং বিবাহিত হতে হবে। প্রার্থীকে হানাফি মাজহাব ও সুন্নাতের অনুসারী হতে হবে। মাসিক সম্মানী/আজিফা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখের মধ্যে মসজিদ কমিটির সভাপতির বরাবর সরাসরি অথবা ডাকযোগে মোবাইল নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। আগামী ১৭ নভেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১টায় মসজিদ প্রাঙ্গণে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) দেওয়া হবে না।
যোগাযোগ:
সভাপতি, বড় টেংরা বাজার জামে মসজিদ, পাথরঘাটা, বরগুনা।
০১৭২২-৫৫৬*** 🔒
০১৭৪৯০৫৭*** 🔒
০১৭৭৮০০৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ:
সভাপতি, বড় টেংরা বাজার জামে মসজিদ, পাথরঘাটা, বরগুনা।
০১৭২২-৫৫৬*** 🔒
০১৭৪৯০৫৭*** 🔒
০১৭৭৮০০৪*** 🔒
