মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: প্লট নং ০১এ, রোড নং ২, সেক্টর ১৫, ব্লক ই, উত্তরা, উত্তরা পশ্চিম থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: প্রথম ৩ মাস শিক্ষানবিশকালে মাসিক সম্মানী ১৫,০০০/- টাকা।
প্লট নং ০১এ, রোড নং ২, সেক্টর ১৫, ব্লক ই, উত্তরা, উত্তরা পশ্চিম থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে উত্তরা ১৫ নং সেক্টর, ব্লক ই জামে মসজিদের জন্য একজন দ্বীনদার ও যোগ্যতাসম্পন্ন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতা: হাফেজিয়া মাদ্রাসা থেকে সনদপ্রাপ্ত ৩০ পারার হাফেজ এবং ন্যূনতম আলিম/দাওরায়ে হাদিস পাশসহ মাসআলা-মাসায়েল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। কণ্ঠস্বর ও দক্ষতা: আকর্ষণীয় ও সুললিত কণ্ঠে আযান ও কেরাত, ইমামের অনুপস্থিতিতে ৫ ওয়াক্ত নামাজের ইমামতি এবং রমজানে খতম তারাবীহ পড়ানোর যোগ্যতা থাকতে হবে (আযান ও তেলাওয়াতের ভিডিও ক্লিপ পাঠালে ভালো হয়)। অন্যান্য: প্রার্থীকে অবশ্যই নম্র-ভদ্র, সুন্নতি পোশাকধারী, বিবাহিত এবং রাজনৈতিক কার্যকলাপ মুক্ত হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্ব: নামাজ-আযানের পাশাপাশি মুসল্লিদের মাসিক হাদিয়া আদায় ও হিসাব সংরক্ষণ এবং খাদেমের কাজের তদারকি করতে হবে। বেতন ও সুবিধাদি: প্রথম ৩ মাস শিক্ষানবিশকালে মাসিক সম্মানী ১৫,০০০/- টাকা। পরবর্তীতে সন্তোষজনক কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি, অর্ধেক বেতনের সমপরিমাণ ঈদ বোনাস এবং একক আবাসন সুবিধা দেওয়া হতে পারে। আবেদনের নিয়ম ও শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), এনআইডি (NID) ও সকল শিক্ষাগত সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিজ্ঞতার সনদসহ (যদি থাকে) সরাসরি বা ডাকযোগে মসজিদের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। প্রচারে: মসজিদ কমিটি। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: জনাব মাহে আলম (যুগ্ম-আহবায়ক): ০১৭১১৫৪৯*** 🔒, জনাব মো: ছিদ্দিকুর রহমান (সদস্য সচিব): ০১৭১৭৯৫৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
