হিফজ শিক্ষক ও তারাবির ইমাম সাহেব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: গ্রাম দক্ষিণ চাঁদপুরা, ডাকঘর আলীপুররা, দশমিনা থানা, দশমিনা উপজেলা, পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ। বেতন: প্রথম ১০ হাজার+ পরবর্তী ছয় মাস পরে বেতন বৃদ্ধির সুযোগ থাকছে।
গ্রাম দক্ষিণ চাঁদপুরা, ডাকঘর আলীপুররা, দশমিনা থানা, দশমিনা উপজেলা, পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগে দক্ষিণ চাঁদপুরা হাফিজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার জন্য জরুরী হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগ ও খতম তারাবীর ইমামতি সহ জরুরী ভিত্তিতে একজন অভিজ্ঞ ও যোগ্য হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার আহবান রহিল। পদের নাম: হিফজ শিক্ষক ও তারাবির ইমাম (তারাবির নামাজে সময় দেয়ার জন্য সম্পূর্ণ আলাদা হাদিয়া)। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হাফেজ (তাজবিদ ও শুদ্ধ উচ্চারণে পারদর্শী হতে হবে)। অভিজ্ঞতা: হিফজ পড়ানো ও তারাবির অভিজ্ঞতা (নতুন ও মেধাবী হাফেজগণও আবেদন করতে পারবেন)। অতিরিক্ত গুণাবলি: সুন্দর কণ্ঠ, সময়ানুবর্তিতা, সুন্দর চরিত্র ও শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব। বেতন: প্রথম ১০ হাজার+ পরবর্তী ছয় মাস পরে বেতন বৃদ্ধির সুযোগ থাকছে। আবাসন ও খাবার: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগের জন্য জনাব আব্দুল হাই মৃধা ও মাওঃ মোঃ রেদওয়ান। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৭৩১১০৭*** 🔒, ০১৭২১৬২২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
