ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – চর ভেলামারি, নান্দাইল, ময়মনসিংহ – হাদিয়া ১০,০০০ টাকা
চর ভেলামারি, নান্দাইল, ময়মনসিংহের একটি জামে মসজিদের জন্য জরুরি ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ ঠিকানা: গ্রাম: চর ভেলামারি, উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ। পদের নাম: ইমাম। যোগ্যতা: হাফেজ বা মাওলানা না হলেও চলবে। সহীহভাবে কুরআন তিলাওয়াত করতে জানতে হবে এবং কণ্ঠ সুন্দর হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি সুন্দরভাবে পরিচালনা করতে হবে। জুমার খুতবা ও সাধারণ ইসলামী বয়ান মোটামুটি ভালোভাবে করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে। উত্তম চরিত্র, আমানতদার ও দ্বীনদার হতে হবে। সুযোগ-সুবিধা: মসজিদের পাশে একটি মহিলা মাদ্রাসা রয়েছে। ইচ্ছা করলে সেখানে পড়াতে পারবেন এবং মাদ্রাসার হাদিয়া সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পাবেন। খাবারের ব্যবস্থা মসজিদ এলাকার মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে করা হবে। হাদিয়া: মাসিক ১০,০০০ টাকা। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগ্রহী প্রার্থী অথবা উপযুক্ত কোনো ব্যক্তির সন্ধান থাকলে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ: ০১৬১১১১৯***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
যোগাযোগ: ০১৬১১১১৯***
