পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

অভিজ্ঞতাসম্পন্ন খতিব/ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – মেডিকেল হাউজিং, পূর্ব রূপাতলী, বরিশাল, বরিশাল বিভাগ – বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে

বাইতুস শরীফ জামে মসজিদ, মেডিকেল হাউজিং, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক, জিয়া নগর, পূর্ব রূপাতলী, ২৪ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল, বরিশাল বিভাগে একজন যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন খতিব/ইমাম নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: দাওরায়ে হাদিস সনদধারী হতে হবে। মুফতি ও হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা: খতিব/ইমাম হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কোরআন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অগ্রাধিকার দেওয়া হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও সুকণ্ঠের অধিকারী হতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে এবং বয়স কমপক্ষে ৩৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। জুমার নামাজ পড়ানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার বিবরণ ও মোবাইল নম্বর, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০-১০-২০২৬ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা, এ.টি.এম. দুলাল হাওলাদার, বাইতুস শরীফ জামে মসজিদ, মেডিকেল হাউজিং, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক, জিয়া নগর, পূর্ব রূপাতলী, ২৪ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল বরাবর আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ করা হলো। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগ: ০১৩১১৬৫৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →