পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – কটিয়াদী বাস স্ট্যান্ড জামে মসজিদ, কটিয়াদী, কিশোরগঞ্জ – হাদিয়া ১১,০০০ টাকা

কটিয়াদী বাস স্ট্যান্ড জামে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ ঠিকানা: কটিয়াদী বাস স্ট্যান্ড জামে মসজিদ, কটিয়াদী, কিশোরগঞ্জ। পদের নাম: মুয়াজ্জিন। যোগ্যতা: প্রার্থীকে ইয়াদওয়ালা হাফেজে কুরআন হতে হবে। রমজান মাসে খতমে তারাবীহ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কিতাব বিভাগের কিছু পড়াশোনা থাকতে হবে। সুমধুর কণ্ঠে আযান দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। মানসম্মত তিলাওয়াতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাদিয়া: ১১,০০০ টাকা। থাকা-খাওয়া: মসজিদের সাথে এটাস্ট রুমে থাকার ব্যবস্থা রয়েছে এবং খাবারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। অন্যান্য সুযোগ-সুবিধা: মসজিদে খাদেম থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে একা দায়িত্ব পালন করতে হবে না। বছরে একটি ঈদ বোনাস প্রদান করা হবে। মাসিক ছুটির ব্যবস্থা রয়েছে। প্রার্থী চাইলে নিজ খরচে পরিবারের জন্য বাসা নিয়ে থাকতে পারবেন, এতে মসজিদ কমিটির কোনো আপত্তি নেই। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগ্রহী প্রার্থীদের WhatsApp-এ নিজের আযান ও কুরআন তিলাওয়াতের ভিডিও পাঠাতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
যোগাযোগ (WhatsApp): ০১৬০০৭১৮***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ