পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুহতামিম, ইমাম ও খতিব এবং কেন্দ্রীয় ঈদগাহের ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: দুলালপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা – হাদিয়া আলোচনা সাপেক্ষে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুরে অবস্থিত দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং দুলালপুর ইসলামিয়া সাঈদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার জন্য ০১ জন মুহতামিম, ইমাম ও খতিব এবং কেন্দ্রীয় ঈদগাহের ইমাম নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: গ্রাম ও পোস্ট: দুলালপুর, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা। প্রার্থীকে হাফেজ, মাওলানা এবং মুফতী/কামিল হতে হবে। হিফজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা নাযেমে তালিমাত হিসেবে ন্যূনতম ৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে এবং জুমার বয়ানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫-৪০ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং বিবাহিত হতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বায়োডাটা/সিভি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬ খ্রি.। পরীক্ষায় অংশগ্রহণের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ বায়োডাটা/সিভি হোয়াটসঅ্যাপে ০১৮৮৪-৮৮৫*** 🔒 নম্বরে অথবা ই-মেইলে lookmanbhuiyan@gmail.com ঠিকানায় জমা দিতে পারবেন। যোগাযোগ: জনাব আনিসুর রহমান ভূঁইয়া (রিপন), সভাপতি, দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ – ০১৯৫৩-৭৮৭*** 🔒; জনাব আব্দুল লতিফ মৈশান, সেক্রেটারী, মাদরাসা ও এতিমখানা – ০১৭১৫-৬৩১*** 🔒; জনাব মোঃ লোকমান হোসেন ভূঁইয়া, সভাপতি, মাদরাসা ও এতিমখানা – ০১৮৮৪-৮৮৫*** 🔒।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →