পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম-কাম-খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: পাগলির বিল, মরিচ্যা, উখিয়া, কক্সবাজার – হাদিয়া ৮,০০০+২,৫০০ টাকা

আত তওবা কমপ্লেক্সে জামে জামে মসজিদের ৫ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল ইমাম-কাম-খতিব নিয়োগ দেওয়া হবে। পদের নাম: ইমাম-কাম-খতিব। শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ফাযিল অথবা দাওরা হাদিস পাস হতে হবে। প্রশিক্ষণ: নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা: ইমামতি ও খতিবের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ৫ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ যথাযথভাবে পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে। মসজিদের পরিবেশ ও মুসল্লিদের সঙ্গে সুন্দর আচরণে অভ্যস্ত হতে হবে। বেতন: মসজিদ থেকে ৮,০০০ টাকা, নূরানী থেকে ২,৫০০ টাকা (সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত)। প্রতি মাসের ১ তারিখে বেতন পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। ছুটি: প্রতি সপ্তাহে ১ দিন ছুটি পাবে। থাকা-খাওয়া: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, মসজিদ কমিটির দায়িত্ব অর্থাৎ তিন বেলা খাবার প্রতিদিন মসজিদ রুমে এনে দেয়া হবে। ঠিকানা: পাগলির বিল, মরিচ্যা, উখিয়া, কক্সবাজার। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৮৩০৪৭৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ