পেশ ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: মোহনপুর, মতলব উত্তর, চাঁদপুর – মাসিক বেতন সর্বনিম্ন ১৩,০০০ টাকা
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর কুরীমিয়া জামে মসজিদে ১ জন যোগ্য, অভিজ্ঞ ও আমলদার পেশ ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। মসজিদটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হাফেজ, মাওলানা অথবা মুফতি হতে হবে। কমপক্ষে ৩ বছর পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। সহিহ শুদ্ধ ও আকর্ষণীয় কোরআন তিলাওয়াত এবং মিষ্টভাষী হওয়া আবশ্যক। জুমার খুতবা ও সমসাময়িক বিষয়ে ইসলামের সঠিক ও যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং বৈবাহিক অবস্থা বিবাহিত হতে হবে। মাসিক সর্বনিম্ন বেতন ১৩,০০০ টাকা এবং থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিটের তিলাওয়াত/বয়ানের ভিডিও পাঠাতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ঢাকায় সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। মতলব উত্তর উপজেলায় অবস্থিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না; প্রার্থীকে অবশ্যই মতলব উত্তর উপজেলার বাইরে বসবাসকারী হতে হবে। আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর ২০২৬ ইং।
যোগাযোগ: ০১৮৭৩-১১৮*** 🔒, ০১৮৬৯-৩৩৬*** 🔒 (ই-মেইল: bappihossain৮০৭০@gmail.com)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮৭৩-১১৮*** 🔒, ০১৮৬৯-৩৩৬*** 🔒 (ই-মেইল: bappihossain৮০৭০@gmail.com)
