পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

সুন্নী আকিদার ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – আজমিরীগঞ্জ, হবিগঞ্জ – বেতন আলোচনা সাপেক্ষে

অত্র হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভাস্থ নগর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন যোগ্য ও পরহেজগার ইমাম ও খতিব আবশ্যক। প্রার্থীকে স্বীকৃত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস বা সমমানের যোগ্যতাসম্পন্ন হতে হবে। হাফেজ ও মুফতি হলে অগ্রাধিকার দেওয়া হবে। অত্যন্ত সুমিষ্ট ও সহীহ-শুদ্ধ তিলাওয়াতের অধিকারী হতে হবে। কুরআন ও হাদিসের আলোকে গঠনমূলক ও আকর্ষণীয় বয়ান পেশ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও অনুসারী হতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের অতিসত্বর মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ঠিকানা: নগর কেন্দ্রীয় জামে মসজিদ, আজমিরীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।
যোগাযোগ: 01705086*** 🔒, 01760302*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →