হিফজ, নূরানী, নাজেরা ও জেনারেল বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং খাদেম-খাদেমা নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: ৩/৬/বি-১, হাশেম খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।
২০২৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষা ভবন ও সম্প্রসারিত কার্যক্রমের জন্য মাদরাসাতুত তাক্বওয়া আল-মাদানিয়া ঢাকা-তে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। শূন্য পদসমূহ: ১. হিফজ বিভাগের শিক্ষক ১ জন। অবশ্যই মসকে পারদর্শী হতে হবে। ২. নূরানী ও নাজেরা বিভাগের শিক্ষক ১ জন। অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে এবং হাফেজ হলে অগ্রাধিকার পাবেন। ৩. জেনারেল বিভাগের মহিলা শিক্ষিকা ২ জন। আবাসিক ও অনাবাসিক উভয় সুযোগ রয়েছে। সপ্তম/অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানে সক্ষম হতে হবে এবং বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষ হতে হবে। ইংরেজি ব্রিটিশ ভার্সনে হলে অগ্রাধিকার পাবেন। ৪. মহিলা শাখার খাদেমা ১ জন। নামাজি ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ৫. ইসলামিক স্কুল শাখার খাদেম/খাদেমা ১ জন। সুস্পষ্টভাষী হতে হবে। আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ, বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখার নমুনা, সাম্প্রতিক ছবি ও যোগাযোগ নম্বর পাঠাতে হবে। হাফেজ সাহেবদের জন্য ভিডিও কোরআন তেলাওয়াত পাঠাতে হবে। হাদিয়া সম্মানজনক হবে ইনশাআল্লাহ (আলোচনা সাপেক্ষে)। আগ্রহী প্রার্থীদের দ্রুত হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। মাদরাসাতুত তাক্বওয়া আল-মাদানিয়া ঢাকা। আগ্রহী প্রার্থীগণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: ০১৮৬১৫৮২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
