ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – উত্তর রাজাসন, সাভার, ঢাকা, ঢাকা বিভাগ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
২০১৬ ইং সালে স্থাপিত বাইতুস সুজুদ হাছেন আলী জামে মসজিদ, উত্তর রাজাসন, সাভার, ঢাকা, ঢাকা বিভাগের জন্য নিয়মিত খেদমতের উদ্দেশ্যে একজন সুন্নাতের অনুসারী, যোগ্য ও অভিজ্ঞ "ইমাম ও খতিব" আবশ্যক। নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা: হাফেজে কুরআন, দাওরায়ে হাদিস (মাস্টার্স সম্মান) এবং মুফতী হতে হবে। আখলাক: মুফাসসিরে কুরআন, পরহেজগার, দ্বীনদার, আমলদার ও সুমধুর তিলাওয়াতের দক্ষতা হতে হবে। অভিজ্ঞতা: কোন জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের বা এর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য: সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে হবে। আবেদনের নিয়মাবলী: "সভাপতি, বাইতুস সুজুদ হাছেন আলী জামে মসজিদ" বরাবর স্বহস্তে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র দাখিল করতে হবে, সাথে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটো কপি ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (NID) ফটো কপি ও যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার ও তেলাওয়াত পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬ ইং। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৭৪২৮৪৭*** 🔒, ০১৬৮৩০৭৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৪২৮৪৭*** 🔒, ০১৬৮৩০৭৬*** 🔒
