পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – পশ্চিম এওজবালিয়া, শান্তাসিতা, নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
হোসেন আলী সর্দার জামে মসজিদ (রাইন নাতীর জামে মসজিদ), পশ্চিম এওজবালিয়া, ডাকঘর: শান্তাসিতা, সদর, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ, স্থাপিত ১৯৫৫ ইং। নোয়াখালী জেলার সদর উপজেলাধীন ৮ নং এওজবালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী হোসেন আলী সর্দার জামে মসজিদ (রাইন নাতীর মসজিদ)-এর জন্য ০১ (এক) জন পেশ ইমাম আবশ্যক। উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মসজিদ কমিটির সভাপতি বরাবরে আগামী ৩০/১০/২০২৬ খ্রি: তারিখের মধ্যে সহস্তে লিখিত দরখাস্ত সরাসরি/ডাকযোগে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। পদের নাম: পেশ ইমাম। যোগ্যতা: কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস, কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি মুহাদ্দিস হিসেবে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশুদ্ধ কুরআন তেলওয়াত তারজুমা, তাফসির, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। বয়স: প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। হাদিয়া/সম্মানী: আলোচনা সাপেক্ষে। শর্তাবলি: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক স্ব-হস্তে সাদা কাগজে সভাপতি বরাবরে আবেদন করতে হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ ও ০২ (দুই) কপি রঙ্গিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। আবেদনের শেষ তারিখ ৩০/১০/২০২৬ খ্রি.। যোগাযোগের জন্য: মোঃ শহিদ উদ্দিন কচি, সহ-সভাপতি, মোবাইল নম্বর: ০১৭২৫-৭৫১*** 🔒 মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), মোবাইল নম্বর: ০১৮৩৪-৬৮৬*** 🔒 সভাপতি: মোঃ নুরুল আমিন, হোসেন আলী সর্দার জামে মসজিদ, পশ্চিম এওজবালিয়া, সদর, নোয়াখালী।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
