সহকারী শিক্ষক (আরবি) নিয়োগ বিজ্ঞপ্তি – হাদিয়া আলোচনা সাপেক্ষে
হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী শিক্ষক (আরবি) পদে পাঠদানের উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদ সংখ্যা ০২ (দুই) জন। নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত, ফাজিল (সমমান) / দাওরায়ে হাদিস পাস। প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত আরবি বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। বেতন ও সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০/১১/২০২৬ ইং তারিখের মধ্যে মাদ্রাসা অফিস বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র (সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত/বায়োডাটাসহ) সরাসরি জমা দিতে হবে। অথবা, ইমেইল করতে পারেন: hiamm.edu@gmail.com। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রধান শিক্ষক, হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসা।
যোগাযোগ: ০১৬১০৯৬০*** 🔒, ০১৮৭৫৮০১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৬১০৯৬০*** 🔒, ০১৮৭৫৮০১*** 🔒
