মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – ১৪৩ লালবাগ রোড, ঢাকা – মাসিক বেতন ১৪,০০০ টাকা
হযরতবাগ জামে মসজিদ, ১৪৩ লালবাগ রোড, ঢাকা-এর জন্য একজন যোগ্য, আমানতদার ও দায়িত্বশীল মুয়াজ্জিন আবশ্যক। বয়স ২৫–৩০ বছর হলে অগ্রাধিকার দেওয়া হবে। কণ্ঠস্বর সুন্দর ও শ্রুতিমধুর হওয়া বিশেষভাবে কাম্য। রমজান মাসে ৮–১২ রাকাত তারাবিহ নামাজ পড়ানোর মতো কুরআন মাজীদের ইয়াদ থাকতে হবে। ইমাম সাহেবের অনুপস্থিতিতে জামাতে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। আলেম প্রার্থী হলে অগ্রাধিকার দেওয়া হবে। আলেম হলে দুই ঈদে দ্বিতীয় জামাতের ইমামতি করার সুযোগ থাকবে। নামাজের সময় ব্যতীত টিউশনি বা অন্যান্য বৈধ কাজ করার সুযোগ থাকবে। মাসিক বেতন ১৪,০০০ টাকা। খাবারের ব্যবস্থা নিজ দায়িত্বে। দুই ঈদে অর্ধমাসের বেতন হারে বোনাস প্রদান করা হবে। মাসিক ছুটি ৩ দিন। দুই ঈদে ১ সপ্তাহ করে ছুটি থাকবে। ঈদের ছুটি ইমাম সাহেবের ছুটি শেষ হওয়ার পর থেকে শুরু হবে। মসজিদ কর্তৃপক্ষ মসজিদ পরিচালনার সুবিধার্থে সম্মতোর মাধ্যমে কোনো প্রস্তাব দিলে সেটি মেনে নেওয়া ও মানসিক রাখা, তবে জুলুম হবে এমন বিষয় কমিটির সদস্যদের পক্ষ থেকে হবে না ইনশাআল্লাহ। আগ্রহী প্রার্থীরা বায়োডাটাসহ এই নম্বরে WhatsApp-এ তেলাওয়াত এবং আজানের ভিডিও পাঠিয়ে রাখবেন। নির্বাচন করে পরবর্তীতে আমরাই নিজেরাই প্রার্থীকে কল করব, ইনশাআল্লাহ।
যোগাযোগ: ০১৯৯৭৩০৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯৯৭৩০৭*** 🔒
