হিফয বিভাগের ওস্তাদ নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা ফুলবাড়ী --- হাদিয়া আলোচনা সাপেক্ষে
হিফয বিভাগের জন্য ২ জন যোগ্য ও মেহনতী ওস্তাদ আবশ্যক। হিফয বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত তালিম, মাশক ও মানসম্মত হিফয পরিচালনার জন্য ২ জন হিফয বিভাগের ওস্তাদ নিয়োগ দেওয়া হবে। ১ম মাদ্রাসা — ফুলবাড়ী। পদ: হিফয বিভাগের ওস্তাদ। বেতন: যোগ্যতা অনুযায়ী ১৫,০০০ টাকা পর্যন্ত। প্রয়োজনীয় যোগ্যতা: পবিত্র কুরআন পূর্ণ ইয়াদ থাকতে হবে। শিক্ষার্থীদের মাশক করানোর যোগ্যতা থাকতে হবে। হিফয বিভাগের ছাত্রদের মেহনতের সঙ্গে তাল মিলিয়ে পড়াতে সক্ষম হতে হবে। দায়িত্বশীল, আমানতদার ও ছাত্রদের প্রতি যত্নশীল হতে হবে। পূর্ণ কুরআন ইয়াদ ও মাশকের যোগ্যতা থাকলে বেতন ১৫,০০০ টাকা নির্ধারণ করা হবে। ২য় মাদ্রাসা। পদ: হিফয বিভাগের ওস্তাদ। বেতন: ১০,০০০ টাকা থেকে শুরু। প্রয়োজনীয় যোগ্যতা: কুরআন মাজীদ পূর্ণ ইয়াদ থাকতে হবে। পড়ানোর মান মধ্যম হলেও চলবে। কণ্ঠস্বর সুন্দর হওয়া আবশ্যক নয়। তবে অবশ্যই মেহনতী, দায়িত্বশীল ও ছাত্রদের নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। ছাত্রদের হিফয, মুরাজাআত ও নিয়মিত পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে। বিবাহিত ওস্তাদদের জন্য বিশেষ সুবিধা: বিবাহিত ওস্তাদদের ক্ষেত্রে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটির সুযোগ থাকবে। এছাড়া কোনো ওস্তাদের নিজস্ব বাইক থাকে এবং মাদ্রাসার কাছাকাছি বাসা হয়, তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সপ্তাহের মাঝামাঝিও এশার নামাজের পর বাসায় গিয়ে পরিবারকে সময় দিয়ে ফজরের সময় মাদ্রাসায় ফিরে এসে ক্লাসে যোগ দেওয়ার সুযোগ থাকতে পারে। আমরা এমন ওস্তাদ চাই—"শুধু ভালো কণ্ঠের ক্বারী নয়; বরং ছাত্রদের নিয়ে মেহনত করতে জানেন—এমন একজন দায়িত্বশীল হিফযের ওস্তাদ।" আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তিলাওয়াত পাঠিয়ে মেসেজ করা যাবে, কল দিবেন না দয়া করে। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কল করতে পারেন।
যোগাযোগ (WhatsApp): ০১৭৯০৬৬৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ (WhatsApp): ০১৭৯০৬৬৩*** 🔒
