পাঞ্জেগানা ইমাম ও জুম্মা খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – সুন্দরপুর, কালামুন্সী বাজার, কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ – মাসিক সম্মানী মানসম্মত হবে
হাজী অলি মুন্সী জামে মসজিদ, গ্রাম: সুন্দরপুর, ডাকঘর: কালামুন্সী বাজার, উপজেলা: কবিরহাট, জেলা: নোয়াখালী, চট্টগ্রাম বিভাগে (২নং সুন্দরপুর মডেল ইউনিয়ন) একজন সম্মানিত পাঞ্জেগানা ইমাম ও জুম্মা খতিব নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য যে কোন জেলা বা এলাকা থেকে আগ্রহী প্রার্থীদেরকে নিয়োগ নম্বরে বা ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। পদ সংখ্যা: ০১ জন। যোগ্যতা: মুফতি/দাওরায়ে হাদিস/কামিল ও ফাযিল। হাফেজে কোরআন অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। অভিজ্ঞতা: ইমাম/খতিব হিসেবে ন্যূনতম ৩/৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য ও বিবাহিত হতে হবে)। অন্যান্য গুণাবলী: শুদ্ধ উচ্চারণ, সুন্দর কণ্ঠ, সুস্পষ্ট তিলাওয়াত এবং কুরআনুল কারীমের তাফসীরে দক্ষ হতে হবে। বেতন: মাসিক সম্মানী মানসম্মত হবে ইনশাআল্লাহ (আলোচনা সাপেক্ষে)। আবেদনের শেষ তারিখ: ৩০/১০/২০২৬ইং তারিখ পর্যন্ত। আবেদনের জন্য দেয়ার ঠিকানা: কালামুন্সী উত্তর বাজার, সোনালী ব্যাংক সংলগ্নে, মেসার্স আর.এম ট্রেডার্স/জেসিকা ফার্মিসী, কবিরহাট, নোয়াখালী। আগ্রহী প্রার্থীগণ যে সব কাগজ পত্র নিয়ে আসবেন: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, হাফেজে কোরআন এর সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি (যদি থাকে)।
যোগাযোগ: ০১৭১১৩৯৭*** 🔒, ০১৮১০৩০৪*** 🔒, ০১৮৪৩৪২৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১১৩৯৭*** 🔒, ০১৮১০৩০৪*** 🔒, ০১৮৪৩৪২৬*** 🔒
