পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নূরানী ও হিফজ বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – বুরকী, কচুয়া, চাঁদপুর – বেতন ১৭,০০০ টাকা

সা'দ ইন্টারন্যাশনাল মাদরাসায় জরুরি ভিত্তিতে ০১ জন সহকারী শিক্ষক (জেনারেল), ০১ জন নূরানী শিক্ষক এবং ০১ জন সহকারী শিক্ষক (হিফজ বিভাগ) নিয়োগ দেওয়া হবে। তিনটি পদই আবাসিক। সহকারী শিক্ষক (জেনারেল) পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা আলিয়া মাদরাসা থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে, মাদরাসা শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক মানসিকতা থাকতে হবে, NTRCA নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং আমল, আখলাক ও পোশাক-পরিচ্ছদে সুন্নতের পরিপূর্ণ অনুসরণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নূরানী শিক্ষক পদের জন্য ঢাকা বা চট্টগ্রাম বোর্ডের অধীনে নূরানী ট্রেনিংপ্রাপ্ত হতে হবে, কুরআন তিলাওয়াত পরিপূর্ণ সহিহ ও শুদ্ধ হতে হবে, স্বীকৃত মাদরাসা থেকে ন্যূনতম আলিম ডিগ্রি অথবা কোনো কওমি মাদরাসা থেকে শরহে বেকায়া-এর সার্টিফিকেট থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে এবং আমল, আখলাক ও পোশাক-পরিচ্ছদে সুন্নতের পরিপূর্ণ অনুসরণ থাকতে হবে। সহকারী শিক্ষক (হিফজ বিভাগ) পদের জন্য বিশুদ্ধ তিলাওয়াত ও ইয়াদের অধিকারী হতে হবে, হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ হতে হবে, মাশক ও পারদর্শী এবং ছাত্রদের প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসহ হিফজ ও নাজেরা উভয় বিভাগে শিক্ষাদানের যোগ্যতা থাকতে হবে এবং আমল, আখলাক ও পোশাক-পরিচ্ছদে সুন্নতের পরিপূর্ণ অনুসরণ থাকতে হবে। তিনটি পদের মাসিক বেতন ১৭,০০০/- টাকা। সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে কর্মমূল্যায়নের ভিত্তিতে প্রতি ২ বছরে প্রতিষ্ঠানের খরচে ওমরাহ পালনের সুযোগ, একাধারে ৫ বছর কর্মরত থাকলে ২ লক্ষ টাকা কর্মসেবা সম্মাননা প্রদান, কর্মমূল্যায়নের ভিত্তিতে প্রতিবছর ৫% বেতন বৃদ্ধি, বিনামূল্যে আবাসন ও খাবারের সুব্যবস্থা এবং বছরে সর্বমোট ৩ মাস ৮ দিন ছুটি। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদের কপি সংযুক্ত করতে হবে। ঠিকানা: বুরকী, কচুয়া, চাঁদপুর। যোগাযোগ: ০১৭৫৮-২২২*** 🔒
ই-মেইল: saadinternationalmadrasa@gmail.com। জনাব আব্দুল কাইয়ুম মিজজি (সিআইপি), প্রতিষ্ঠাতা পরিচালক, সা'দ ইন্টারন্যাশনাল মাদরাসা।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ