পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা – মাসিক সম্মানি আলোচনা সাপেক্ষে
সদর হাসপাতাল (সংলগ্ন) জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম: সদর হাসপাতাল (সংলগ্ন) জামে মসজিদ কমিটি। ঠিকানা: সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা। পদের নাম: পেশ ইমাম। যোগ্যতা: স্বীকৃত মাদরাসা থেকে হিফজ ও দাওরায়ে হাদিস সনদধারী। অভিজ্ঞতা: ইমাম/খতিব হিসেবে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)। বিশেষ দক্ষতা: শুদ্ধ উচ্চারণ, সুন্দর কণ্ঠ, সুমিষ্ট তিলাওয়াত এবং কুরআনুল কারীমের তাফসীরে দক্ষ হতে হবে। বেতন/হাদিয়া: মাসিক সম্মানি মানানসই হবে ইনশাআল্লাহ (আলোচনা সাপেক্ষে)। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগামী ১১/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ: ০১৭১১-৩৪৪*** 🔒, ০১৭১১৩৯৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১১-৩৪৪*** 🔒, ০১৭১১৩৯৪*** 🔒
