পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্ত – সাউনিয়া পূর্বপাড়া, জামালপুর সদর, জামালপুর – বেতন আলোচনা সাপেক্ষে

সাউনিয়া পূর্বপাড়া জামে মসজিদের জন্য একজন যোগ্য ও আমলদার ইমাম সাহেব নিয়োগ করা হবে। পদের নাম: ইমাম। ঠিকানা: ১১ নং শাহবাজপুর, সাউনিয়া পূর্বপাড়া, জামালপুর সদর, জামালপুর। অভিজ্ঞতা: ০–২ বছর; যেকোনো মসজিদে ইমামের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। যোগ্যতা: কুরআন-হাদিস ও ইসলামী জ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ ও মাঝে মধ্যে জুমার নামাজের ইমামতি করার সক্ষমতা থাকতে হবে এবং আচার-আচরণ ও চরিত্র সুন্দর হতে হবে। অভিজ্ঞতা: মুয়াজ্জিন/ইমামতির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কাজের দায়িত্ব: নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হবে, মসজিদের সকল মালামাল রক্ষণাবেক্ষণ ও দায়িত্বের সঙ্গে দেখাশোনা করতে হবে, সপ্তাহে ১ দিন মসজিদ পরিষ্কার করতে হবে, মক্তব পড়ানোর মনমানসিকতা থাকতে হবে এবং যেকোনো সমস্যার সম্মুখীন হলে সবার আগে কর্তৃপক্ষকে জানাতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। থাকা-খাওয়া: সম্পূর্ণ ফ্রি। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৯৬০৬০৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ