ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – শাহাদাতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ সুরমা, সিলেট – হাদিয়া আলোচনা সাপেক্ষে
শাহাদাতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, রেঙ্গা হাজীগঞ্জ বাজার, দক্ষিণ সুরমা, সিলেটের জন্য আহলে হক, সহীহ আকীদার, যোগ্য, অভিজ্ঞ ও উত্তম আখলাকের একজন ইমাম ও খতিব নিয়োগ করা হবে। প্রার্থীকে দাওরায়ে হাদীস ডিগ্রিধারী হতে হবে। হাফেজ ও মুফতি, প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৫ বছরের ইমামতির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, সুকণ্ঠ, আরবি ও বাংলায় আকর্ষণীয় খুতবা প্রদানে পারদর্শী, বিবাহিত এবং বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে সম্মানজনকভাবে প্রদান করা হবে। প্রতি বছর দুইটি ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিজ্ঞতা ও চারিত্রিক সনদপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: ০১৭১৯২৩৭***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
