পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – শান্তিনগর, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম – বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে

শান্তিনগর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও মাদ্রাসা, শান্তিনগর, পোঃ আমিন জুট মিলস-৪২১১, থানা: বায়েজিদ বোস্তামী, জেলা: চট্টগ্রাম-এর জন্য একজন পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: ফাজিল সনদধারী হতে হবে, হাফেজে কোরআন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও সুকণ্ঠের অধিকারী হতে হবে, বিবাহিত এবং বয়স আনুমানিক ২৫–৩৫ বছর হতে হবে, খতিব সাহেবের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়ানোর দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, NID-এর কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আগামী ২১-০৮-২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মসজিদে সরাসরি যোগাযোগ করবেন। বি.দ্র.: পদপ্রার্থীদের কোনো প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।
যোগাযোগ: ০১৭৩১-১৪৫***, ০১৮১৮-২২২***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ