ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জগন্নাথপুর, সুনামগঞ্জ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, রসুলপুর, চিলাউড়া, জগন্নাথপুর, সুনামগঞ্জের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ, আমানতদার ও দ্বীনদার ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিশুদ্ধ তিলাওয়াত, ইমামতি ও জুমার খুতবা প্রদানে দক্ষ হতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি জ্ঞানসম্পন্ন এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাদিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সাক্ষাৎকারে জাতীয় পরিচয়পত্র/আইডি কার্ডের কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) সঙ্গে আনতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী শুক্রবার সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রার্থীরা চাইলে সাক্ষাৎকারের পূর্বেই WhatsApp-এর মাধ্যমে ওয়াজ/খুতবার ভিডিও এবং প্রয়োজনীয় সনদপত্র পাঠাতে পারবেন। যোগাযোগ (ক্যাশিয়ার): 01712598*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
