পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতিব ও পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: রংপুর সদর, রংপুর – আকর্ষণীয় বেতন

রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ১ জন খতীব ও ১ জন ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে। ঠিকানা: কদমতলী জামে মসজিদ, ১ নং ওয়ার্ড, ২ নং হরিদেবপুর ইউনিয়ন, রংপুর সদর, রংপুর জেলা, রংপুর বিভাগ। রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী জামে মসজিদের জন্য খতিব ও পেশ ইমাম আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে নিম্নোক্ত যোগ্যতা ও শর্তাবলি পূরণ সাপেক্ষে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে। খতিবের যোগ্যতাসমূহ হলো তাকমিলে দাওরায়ে হাদিস / কামিল পাশ হতে হবে, ইফতা (মুফতি) সাহেবকে অগ্রাধিকার দেওয়া হবে, জুমার আলোচনা কুরআন ও সুন্নাহর আলোকে সুন্দর, সাবলিল ভাষায় উপস্থাপনায় পারদর্শী হতে হবে, উত্তম চরিত্র, আদব, আখলাক ও আমলের পাবন্দি বাধ্যতামূলক। অভিজ্ঞতা: খতিবের দায়িত্বে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। খতিবের দায়িত্ব হলো প্রতি শুক্রবার জুমার নামাজের আগে কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা পেশ করা। পেশ ইমামের যোগ্যতা ও শর্তাবলি হলো অবশ্যই পবিত্র কুরআনের হাফেজ হতে হবে, আলিম / মেশকাত জামমাত উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশুদ্ধ, সুমধুর ও আবেগময় কণ্ঠে কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে, উত্তম চরিত্র, আদব-আখলাক ও আমলের পাবন্দি বাধ্যতামূলক। পেশ ইমামের দায়িত্বসমূহ হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইমামতি করা এবং মসজিদের মক্তব পরিচালনা ও শিক্ষাদান করা। বিশেষ দ্রষ্টব্য: পেশ ইমামের জন্য মসজিদের কোয়ার্টারে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
যোগাযোগ: ০১৭২৩১৪২*** 🔒 (সেক্রেটারি, অত্র মসজিদ)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →