পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হাফেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: ৩৭/২, উপশহর, ক্যান্টনমেন্ট, বোয়ালিয়া, রাজশাহী – হাদিয়া ১৫,০০০ টাকা

রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত ইকরা নূরানী তা’লীমুল কুরআন হিফ্জ মাদরাসার হিফজ বিভাগে জরুরি ভিত্তিতে একজন যোগ্য, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ ও সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হিফজ বিভাগের একজন শিক্ষক অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় তাঁর স্থলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন ও হুফ্ফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে; হিফজ বিভাগের ছাত্রদের সবক, সাতসবক ও আমুখতা শোনার মানসিকতা ও দক্ষতা থাকতে হবে; ছাত্রদের নিয়মিত মাশক (অনুশীলন) করানোর যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে; শুদ্ধ মাখরাজ, তাজবিদ ও সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে; ছাত্রদের প্রতি আন্তরিক, ধৈর্যশীল, দায়িত্বশীল ও স্নেহশীল হতে হবে; হিফজ মাদরাসায় শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; উত্তম আখলাক, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল মানসিকতা থাকা আবশ্যক। হাদিয়া: প্রথম পর্যায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা। যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে হাদিয়া বৃদ্ধির সুযোগ থাকবে। ১ অক্টোবর ২০২৬ ইং থেকে নিয়মিত খেদমতে যোগদান করতে হবে। নিজের জীবনবৃত্তান্ত (CV)-এর সঙ্গে কুরআন তিলাওয়াতের একটি ভিডিও পাঠাতে হবে। ভিডিওতে মাখরাজ, তাজবিদ, কণ্ঠস্বর ও তিলাওয়াতের মান বিবেচনা করা হবে। CV-তে নাম, শিক্ষাগত যোগ্যতা, হিফজ সম্পন্নের তথ্য, হুফ্ফাজ প্রশিক্ষণের তথ্য, পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে। ঠিকানা: ইকরা নূরানী তা’লীমুল কুরআন হিফ্জ মাদরাসা, ৩৭/২, উপশহর, ক্যান্টনমেন্ট, বোয়ালিয়া, রাজশাহী। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৭১৪-৯৭৩*** 🔒, ০১৭৩৬-৯৮২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ