পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: ফিসারী এলাকা জামে মসজিদ, কাঠালতলী, রাঙামাটি পার্বত্য জেলা – হাদিয়া আলোচনা সাপেক্ষে

রাঙামাটি জেলার ৯নং পৌর ওয়ার্ডে অবস্থিত ফিসারী এলাকা জামে মসজিদে একজন অভিজ্ঞ ইমাম/খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের ঊর্ধ্বে হতে হবে। দাওরায়ে হাদিস বা কামিল পাস প্রার্থীদের মধ্যে হাফেজে কোরআনদের অগ্রাধিকার দেওয়া হবে। আকর্ষণীয় ও বিশুদ্ধ তেলাওয়াত, সুমধুর কণ্ঠস্বর, সুন্দর বয়ান এবং ইমামতির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাদিয়া/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে মসজিদের সভাপতি বরাবর আবেদন করতে হবে। আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে এশার নামাজের পর মসজিদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনপত্রের সঙ্গে নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পৌরসভা কর্তৃক নাগরিক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় দাখিলকৃত সব সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
যোগাযোগ: সাধারণ সম্পাদক, ফিসারী এলাকা জামে মসজিদ, কাঠালতলী, রাঙামাটি পার্বত্য জেলা।
বিস্তারিত তথ্যের জন্য: ০১৭৭০২২২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →