অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: ফিসারী এলাকা জামে মসজিদ, কাঠালতলী, রাঙামাটি পার্বত্য জেলা – হাদিয়া আলোচনা সাপেক্ষে
রাঙামাটি জেলার ৯নং পৌর ওয়ার্ডে অবস্থিত ফিসারী এলাকা জামে মসজিদে ১ জন অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের ঊর্ধ্বে হতে হবে। দাওরায়ে হাদিস ও কামিল পাশ হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে আকর্ষণীয় ও বিশুদ্ধ তেলাওয়াতে দক্ষ, সুন্নতের পাবন্দ এবং বয়ানে পারদর্শী হতে হবে। ইমামতির বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পৌরসভা কর্তৃক নাগরিক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদন আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মসজিদের সভাপতি বরাবর জমা দিতে হবে। আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে মসজিদে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রে উল্লেখিত সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
যোগাযোগ: মোঃ হাফনুর রশিদ, সাধারণ সম্পাদক, ফিসারী এলাকা জামে মসজিদ — ০১৫৫৬৬১৫*** 🔒
বিস্তারিত তথ্যের জন্য: ০১৭৭০২২২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: মোঃ হাফনুর রশিদ, সাধারণ সম্পাদক, ফিসারী এলাকা জামে মসজিদ — ০১৫৫৬৬১৫*** 🔒
বিস্তারিত তথ্যের জন্য: ০১৭৭০২২২*** 🔒
