নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা – বেতন আলোচনা সাপেক্ষে
রওজাতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া মডেল টাউন, সাবান ফ্যাক্টরি রোড, শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০-এ নূরানী বিভাগের জন্য জরুরি ভিত্তিতে ১ জন দক্ষ, অভিজ্ঞ, আমানতদার ও উত্তম আখলাকসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে নূরানী পদ্ধতিতে পাঠদানে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে এবং সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানতে হবে। শিশুদের পাঠদানে আন্তরিক, ধৈর্যশীল ও যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের আদব-আখলাক ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল, সময়ানুবর্তী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৩০১৬৫০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৩০১৬৫০*** 🔒
