নূরানী শিক্ষক (আবাসিক) নিয়োগ বিজ্ঞপ্তি – মোহনপুর বাজার, কালুখালী, রাজবাড়ী, ঢাকা বিভাগ – বেতন যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে
মোহনপুর তছিরুন্নেছা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেন-এর নূরানী বিভাগে কোমলমতি শিশুদের শিক্ষাদানের জন্য আবাসিক ভিত্তিতে একজন দক্ষ, যোগ্য ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারী (শিক্ষক) নিয়োগ প্রদান করা হবে। ঠিকানা: মোহনপুর তছিরুন্নেছা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেন, মোহনপুর বাজার, কালুখালী, রাজবাড়ী, ঢাকা বিভাগ। স্মারক নং: এম.টি.ডি.ইউ.এম/২০২৬/০৫, তারিখ: ১৮/১০/২০২৬ ইং। প্রয়োজনীয় যোগ্যতা: সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, সিফাত ও তাজবীদে পূর্ণ পারদর্শী এবং শিশুদের নূরানী পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ হতে হবে এবং চিটাগাং বোর্ড থেকে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। কওমী মাদ্রাসার নেসাব অনুযায়ী পড়াশোনা ও হাফেজ হলে অগ্রাধিকার থাকবে। বিশেষ করে এটি একটি সম্পূর্ণ আবাসিক পদ; তাই প্রতিষ্ঠানে অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে মানসম্মত বেতন ধার্য করা হবে, শর্ত সাপেক্ষে বছরে দুইটা উৎসব বোনাসের ব্যবস্থা থাকবে, প্রতি মাসে মাসিক ছুটির ব্যবস্থা থাকবে ইংশাআল্লাহ। আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ট্রেনিংয়ের সনদের ফটোকপিসহ দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিঃদ্রঃ আল্লাহ পাকের মেহেরবানীতে কোন শিক্ষকের বেতন বাকি থাকেনা, এবং মাদ্রাসার পরিবেশ খাবারের মান যথেষ্ট ভাল প্লাস মাদ্রাসাটি হাইওয়ের কাছে হওয়ায় যাতায়াত ব্যবস্থাও অনেক ভাল। বিস্তারিত আলোচনার জন্য যোগাযোগ (imo+whatsapp)। নিবেদক: মুহতামিম/কর্তৃপক্ষ, মোহনপুর তছিরুন্নেছা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা।
যোগাযোগ: ০১৯৯০৬৪৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯৯০৬৪৭*** 🔒
