হাফেজ ও সহকারী শিক্ষক (নাজেরা বিভাগ) নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: খন্দকার বাড়ী, পাঁচদোনা, মাধবদী, নরসিংদী – বেতন ১৪,০০০ ও ১২,০০০ টাকা
মিসবাহুল উলুম মডেল মাদরাসায় একজন হাফেজ এবং একজন সহকারী শিক্ষক (নাজেরা বিভাগ) নিয়োগ দেওয়া হবে। পদের নাম: হাফেজ, পদের সংখ্যা: ১ জন, শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, অভিজ্ঞতা: হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত ও মাশকে পারদর্শী, বেতন: ১৪,০০০ টাকা। পদের নাম: সহকারী শিক্ষক, নাজেরা বিভাগ, পদের সংখ্যা: ১ জন, শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে, বেতন: ১২,০০০ টাকা। আবেদনকারীকে অবশ্যই কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসারী এবং উত্তম আদব-আখলাকের অধিকারী হতে হবে। শিক্ষার্থীদের সাথে কোমল, শালীন ও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দ্বীনি পরিবেশে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখের মধ্যে মাদরাসা চলাকালীন সময়ে অফিস কক্ষে অথবা WhatsApp-এর মাধ্যমে জীবনবৃত্তান্ত (C.V), শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রেরণ করবেন। ঠিকানা: খন্দকার বাড়ী, পাঁচদোনা, মাধবদী, নরসিংদী।
যোগাযোগ: ০১৪০৭০৫৫*** 🔒, WhatsApp: ০১৬১৩৭৫৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৪০৭০৫৫*** 🔒, WhatsApp: ০১৬১৩৭৫৯*** 🔒
