পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬ – মাসিক বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে

মসজিদুল জুম'আ কমপ্লেক্স ও নিজামিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় ১ জন পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের ঠিকানা: ১২-ত (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬। যোগ্যতা: কামিল অথবা সমমান পরীক্ষায় ১ম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে, হেফজ থেকে হিফজুল কোরআন পরীক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ হতে হবে, দাওরায়ে হাদিস পরীক্ষায় কমপক্ষে জাইয়িদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ হতে হবে, বিশুদ্ধ ও সুমধুর তিলাওয়াতের অধিকারী হাফেজে কোরআন হতে হবে এবং খতিব সাহেবের অনুপস্থিতিতে জুম'আ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বিবাহিত হতে হবে এবং বিবাহের প্রমাণাদি দাখিল করতে হবে। কোরআতের উপর বিশেষ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে। আবেদনকারীকে আগামী ৩১/০৮/২০২৬ তারিখের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৭১১৬১৫*** 🔒, ০১৭৮৯০৫৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ