পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – উত্তরা, ঢাকা – বেতন আলোচনা সাপেক্ষে

মাসজিদুত্-তাকওয়া, প্লট # ৩৬, রোড # ২, সেক্টর # ৩, উত্তরা, ঢাকা-১২৩০, ঢাকা বিভাগ। জরুরী ভিত্তিতে একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: হাফেজ ও মাওলানা/মুফতি দাওরায়ে হাদীস উত্তীর্ণ হতে হবে। শুদ্ধ উচ্চারণে ও সুমধুর কণ্ঠে আযান প্রদান করতে সক্ষম হতে হবে। নূরানী ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং বয়স্কদের কুরআন শিক্ষা দেয়ার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহিহ শুদ্ধভাবে কুরআন-সুন্নাহর আলোকে নামায পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ: ১ অক্টোবর, ২০২৬ ইং। বেতন: আলোচনা সাপেক্ষে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ (জীবনবৃত্তান্ত, সকল সনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্র) নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি মাসজিদুত-তাকওয়া অফিসে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আদেশক্রমে: মাসজিদ কর্তৃপক্ষ।
যোগাযোগ (Imo/WhatsApp): আজিজুর রহমান (অফিস সহকারী), ০১৯৫৪৬০১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →