মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্ত – মালিয়ানডাঙ্গা বাজার, গাবতলী, বগুড়া – বেতন ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে
মালিয়ানডাঙ্গা বাজার দারুস সালাম জামে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। প্রার্থীকে কমপক্ষে হাফেজ ও ফাজিল অথবা মাওলানা পাস হতে হবে; বিবাহিত ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশুদ্ধ ও সুমধুর কণ্ঠে আজান দেওয়ার সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই হানাফি মাজহাব অনুসারী হতে হবে। ঠিকানা: মালিয়ানডাঙ্গা, ওয়ার্ড ৮, পোস্ট: বালিয়াদিঘী, উপজেলা: গাবতলী, জেলা: বগুড়া। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের মসজিদের সাধারণ সম্পাদকের বরাবর আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, অভিজ্ঞতার সনদ বা প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। উক্ত পদের জন্য সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে এবং নিয়োগের ক্ষেত্রে সকল সিদ্ধান্ত মসজিদ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। যোগাযোগ: সাধারণ সম্পাদক ০১৭২৮৩৪৯*** 🔒, সভাপতি ০১৯২৪৪১৯*** 🔒.
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
