পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – মারিয়ালী কেন্দ্রীয় জামে মসজিদ, ২৬ নং ওয়ার্ড, গাজীপুর সদর, গাজীপুর – হাদিয়া আলোচনা সাপেক্ষে

মারিয়ালী কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে দেশের যেকোনো স্বীকৃত কওমি মাদ্রাসা থেকে হাফেজ, মাওলানা ও মুফতি হতে হবে এবং বেফাক বোর্ড পরীক্ষায় ১ম বা ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। বড় কোনো জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াত, সুন্দর ও সাবলীল ভাষায় খুতবা প্রদানে পারদর্শী হতে হবে। ইসলামী শরিয়ত ও মাসআলা-মাসায়েল সম্পর্কে গভীর জ্ঞান এবং সামাজিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনকারীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২২/০৭/২০২৬ তারিখ বিকেল ৫:০০টার মধ্যে সরাসরি সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট অথবা WhatsApp-এ আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখে স্বশরীরে উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
যোগাযোগ: ০১৭১১০৩২***, ০১৭১১৬৬৫***, ০১৭১০৯৫৬***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ