মুহতামিম-খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – দুইটি মাদ্রাসায় দুইজন -- মিরজাগঞ্জ হাট, ডোমার, নীলফামারী, রংপুর বিভাগ – বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে
মিরজাগঞ্জ হাট কেন্দ্রীয় জামে মসজিদ এবং মিরজাগঞ্জ হাট রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহি বোর্ডিং (মিরজাগঞ্জ হাট, ডোমার, নীলফামারী, রংপুর বিভাগ)-এর সার্বিক দ্বীনি, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন যোগ্য, অভিজ্ঞ, আমানতদার ও দায়িত্বশীল মুহতামিম-খতিব নিয়োগ করা হবে, ইনশাআল্লাহ। পদ: মুহতামিম-খতিব, ২টি প্রতিষ্ঠানের জন্য ১ জন। যোগ্যতা: দাওরায়ে হাদিস/কামিল (মাস্টার্স সমমান) সম্পন্ন হতে হবে (ইফতা সম্পন্ন প্রার্থী হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে অগ্রাধিকারযোগ্য) এবং পূর্ণ ৩০ পারা কুরআনের হাফেজ হতে হবে। নূরানী/হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা: মাদ্রাসা পরিচালনা এবং মসজিদের ইমাম-খতিব হিসেবে ন্যূনতম ৩–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, পূর্বে যে প্রতিষ্ঠান/মসজিদে দায়িত্ব পালন করেছেন তার নাম, দায়িত্ব ও সময়কাল বায়োডাটায় উল্লেখ করতে হবে। খতিব হিসেবে কুরআন ও সহিহ হাদিসভিত্তিক সুশৃঙ্খল, প্রাঞ্জল ও ইলমসম্মত আলোচনা করার যোগ্যতা থাকতে হবে এবং শুদ্ধ ও সুন্দর তিলাওয়াত এবং কণ্ঠস্বরের মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘমেয়াদে দায়িত্ব পালনে আগ্রহী এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন, শিক্ষা ও দ্বীনি কার্যক্রমকে এগিয়ে নেওয়ার যোগ্যতা ও মানসিকতা থাকতে হবে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে এবং প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও সমসাময়িক বাস্তবতা বিবেচনায় নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১৩ অক্টোবর ২০২৬ ইং, রোজ মঙ্গলবারের মধ্যে পূর্ণাঙ্গ বায়োডাটা/জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, হিফজ সনদের ফটোকপি, নূরানী/হুফফাজ প্রশিক্ষণ সনদের ফটোকপি, পূর্বের দায়িত্ব ও অভিজ্ঞতার প্রয়োজনীয় তথ্য, সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন ফরমসহ আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার/তিলাওয়াত/খুতবা প্রদানের জন্য ডাকা হবে, ইনশাআল্লাহ। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার। যোগাযোগ: মসজিদ ও মাদ্রাসা অফিস কর্তৃপক্ষ, প্রয়োজনে মোবাইল: ০১৩০৮০৯৬*** 🔒 / ০১৭৪৭১২৫*** 🔒।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
