খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – মীরগঞ্জ হাট, জলঢাকা, নীলফামারী, রংপুর বিভাগ – সম্মানী ভাতা সর্বসাকুল্যে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত)
মীরগঞ্জ হাট পশ্চিম শিমুলবাড়ী শান্টীতলা জামে মসজিদ, ডাকঘর: মীরগঞ্জ হাট, উপজেলা: জলঢাকা, জেলা: নীলফামারী, রংপুর বিভাগে মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জরুরী ভিত্তিতে ০১ (এক) জন খতিব নিয়োগ করা হবে। পদের নাম: খতিব। বয়স ৩০-৪৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দাওরায়ে হাদিস/মুফতি/ফাযিল/কামিল/সমমান। অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশুদ্ধ তেলাওয়াতের সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে। সম্মানী ভাতা সর্বসাকুল্যে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত)। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (২৮/০৯/২০২৬ইং) হতে ১০ দিনের মধ্যে সভাপতি/সেক্রেটারীর নিকট আবেদন জমা দিতে হবে। আবেদনের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র স্বহস্তে/কম্পিউটার কম্পোজ করে জমা দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিটি সেক্রেটারী মোঃ আমিনুর রহমান মাস্টার ও সভাপতি মোঃ মিজানুর রহমান খন্দকারের স্বাক্ষরিত।
যোগাযোগ: ০১৭৩৮-৩৭৩*** 🔒 (সেক্রেটারী), ০১৭২৪৫৬৩*** 🔒 (সভাপতি)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৩৮-৩৭৩*** 🔒 (সেক্রেটারী), ০১৭২৪৫৬৩*** 🔒 (সভাপতি)
