পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নাজিরা ও হিফজ বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – টাঙ্গাইল সদর – মাসিক হাদিয়া ১৫,০০০–৩০,০০০ টাকা

মারকাজুত তা'আল্লুক্ব মা'আল্লাহ মাদ্রাসার জন্য নাজিরা বিভাগে একজন এবং হিফজ বিভাগে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: মারকাজুত তা'আল্লুক্ব মা'আল্লাহ, হাউজিং এস্টেট, টাঙ্গাইল সদর। যোগ্যতা: হাফেজ ও মাওলানা হতে হবে। তালাফফুজসহ শ্রুতিমধুর তিলাওয়াতের অধিকারী হতে হবে। নাজিরা ও হিফজ বিভাগে পাঠদানে দক্ষ, সৎ, ত্যাগী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ৫ বছরের অধিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক হাদিয়া: নাজিরা বিভাগ ১৫,০০০–২০,০০০ টাকা এবং হিফজ বিভাগ ১৮,০০০–৩০,০০০ টাকা পর্যন্ত। সুযোগ-সুবিধা: চাকরির ১ বছর পূর্ণ হলে উভয় ঈদে এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান করা হবে। বিবাহিতদের মাসিক নির্ধারিত ছুটির পাশাপাশি প্রতি মাসে ২ নাইট অবকাশ যাপনের সুবিধা থাকবে। প্রতি মাসে একটি গায়ে মাখার সাবান, প্রতি ৩ মাসে একটি গামছা, প্রতি ৬ মাসে একটি মানসম্মত লুঙ্গি, ঈদুল ফিতরে জুব্বা, টুপি ও পাগড়ি এবং ঈদুল আজহায় বিবাহিতদের স্ত্রীর জন্য ও অবিবাহিতদের মায়ের জন্য টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রদান করা হবে। চাকরির ৩ বছর পূর্ণ হলে মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র উমরাহ এবং ১০ বছর পূর্ণ হলে হজের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। বিশেষ নির্দেশনা: মোবাইল বা WhatsApp-এ তিলাওয়াত শোনা হবে না। আগামী ৩ দিনের মধ্যে সরাসরি মাদ্রাসার অফিসে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। ৩ দিন পর নির্বাচিত ২ জনের নাম প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ:
০১৬২২০৪৬***
০১৬০৭৪০৫***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ