পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

একজন মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – মিশনবাড়ী, গাজীপুর – মাসিক সম্মানী আলোচনা সাপেক্ষে

মোবারক কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর, মিশনবাড়ী, গাজীপুরের জন্য একজন যোগ্যতাসম্পন্ন মুয়াজ্জিন অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: আলিম/কাফিয়া পাস হতে হবে। হাফেজে কুরআন হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীকে স্পষ্ট ও সুমধুর কণ্ঠে আজান দিতে হবে এবং নামাজের মাসআলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। প্রার্থীকে কর্মঠ, নম্র, ভদ্র ও বিনয়ী হতে হবে। মাসিক সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সন্তোষজনক কাজের প্রেক্ষিতে বার্ষিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রয়েছে। ঈদ বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে। মোবাইল নম্বরসহ লিখিত আবেদনপত্র আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে মোবারক কেন্দ্রীয় জামে মসজিদ, মিশনবাড়ী, ডাকঘর: ৪ নং বি ও এফ-১৭০৩, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর ঠিকানায় পৌঁছাতে হবে। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
যোগাযোগ: ০১৭৩২-৩৪৫*** 🔒 (সভাপতি), ০১৬১১-৪২৯*** 🔒 (সহ-সাধারণ সম্পাদক)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →