একজন মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – মৌবাগ কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর, শিমুলতলী, গাজীপুর, ঢাকা বিভাগ – মাসিক সম্মানি আলোচনা সাপেক্ষে
মৌবাগ কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর, শিমুলতলী, গাজীপুর, ঢাকা বিভাগের জন্য যোগ্যতাসম্পন্ন একজন মুয়াজ্জিন অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: আলিম / কাফিয়া পাস হতে হবে, হাফেজ এ কুরআন হলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীকে অবশ্যই স্পষ্ট ও সুমধুর কণ্ঠে আযান দিতে হবে, পাশাপাশি নামাজের মাসয়ালা-মাসায়েলের জ্ঞান থাকতে হবে। বয়সসীমা ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। প্রার্থীকে কর্মঠ, নম্র, ভদ্র এবং বিনয়ী হতে হবে। সুযোগ সুবিধা: মাসিক সম্মানি (আলোচনা সাপেক্ষে), সন্তোষজনক কাজের প্রেক্ষিতে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা আছে, ঈদ বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হবে। প্রার্থীকে আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) দাখিল করতে হবে। পরবর্তী যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ লিখিত আবেদন পত্র সভাপতি, মৌবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, শিমুলতলী, ডাকঘর: বি ও এফ-১৭০৩, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর এই ঠিকানায় আগামী ৩১ অক্টোবর ২০২৬ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। পরবর্তীতে মোবাইলে যোগাযোগের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
যোগাযোগ: ০১৭৩২৩৪৫*** 🔒 (মোঃ আব্দুস সাত্তার, সভাপতি), ০১৬১১৪২৯*** 🔒 (শেখ নুরুল ইসলাম রানা, সহ সাধারণ সম্পাদক)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৩২৩৪৫*** 🔒 (মোঃ আব্দুস সাত্তার, সভাপতি), ০১৬১১৪২৯*** 🔒 (শেখ নুরুল ইসলাম রানা, সহ সাধারণ সম্পাদক)
