পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: বাগবাড়ী, মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর – হাদিয়া আলোচনা সাপেক্ষে

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের বাগবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী বাগবাড়ী বাইতুন নূর জামে মসজিদের জন্য সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে একজন যোগ্য, আমলদার ও সুমিষ্ট কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: বাগবাড়ী বাইতুন নূর জামে মসজিদ, বাগবাড়ী, মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর। প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন অথবা মাওলানা হতে হবে, তবে কমপক্ষে কাফিয়া পড়ুয়া (উচ্চতর কিতাব বিভাগ) প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। কোনো মসজিদে মুয়াজ্জিন হিসেবে কমপক্ষে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর আজান ও কেরাত মধুর, সহিহ-শুদ্ধ ও তাজবিদসম্মত হতে হবে এবং তাকে সুন্নতি লেবাসধারী, সৎ, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ ও দায়িত্ববোধসম্পন্ন হতে হবে। মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেমে জ্ঞান এবং বয়ানের দক্ষতা থাকলে ভালো হয়। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। মসজিদ কমিটির নিয়মানুযায়ী একক আবাসন সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবিসহ সরাসরি অথবা মোবাইল ফোনে যোগাযোগ করুন: ০১৯১৭-৩৮৫*** 🔒, ০১৬৮৭৮৩৩*** 🔒। উক্ত ফেসবুক আইডির মেসেঞ্জারে কোনো এডিট বা এফেক্ট ছাড়া আজানের ভয়েস পাঠাতে হবে।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →