পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

হাফেজ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: মনিরঝিল পূর্ব পাহাড়পাড়া – হাদিয়া আলোচনা সাপেক্ষে

মনিরঝিল পূর্ব পাহাড়পাড়া জামে মসজিদের জন্য জরুরি ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: মনিরঝিল পূর্ব পাহাড়পাড়া জামে মসজিদ। প্রার্থীকে নূরানী ট্রেনিংপ্রাপ্ত মুজাব্বিদ ও হাফেজে কোরআন হতে হবে, কমপক্ষে ফাজিল পাশ হতে হবে এবং কমপক্ষে ৫ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে এবং বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হতে হবে (শিথিলযোগ্য)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং থাকা-খাওয়ার সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীদের সভাপতি/সেক্রেটারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনের সাথে পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি, একাডেমিক সনদের মূল কপিসহ একসেট ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। সাক্ষাতের সময়: আগামী শুক্রবার (০৬/১১/২০২৬ খ্রি.), সকাল ১১:০০ ঘটিকা। আবেদন হোয়াটসঅ্যাপ (০১৬০৭-৭৫৯*** 🔒, ০১৮৫৩-০২১*** 🔒) অথবা ই-মেইল (saifulhasan০৮৭@gmail.com) এর মাধ্যমে করতে হবে। যোগাযোগ: আবু ছৈয়দ, সভাপতি, মসজিদ পরিচালনা কমিটি।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →