আবাসিক হিফজ বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: মধ্য মুন্সিহাটি, কামরাঙ্গীর চর, ঢাকা-১২১১, কামরাঙ্গীরচর থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ | বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্মানজনক
মধ্য মুন্সিহাটি, কামরাঙ্গীর চর, ঢাকায় অবস্থিত জামিআতুল আবরার ঢাকা প্রতিষ্ঠানে হিফজ বিভাগের জন্য একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও গুণাবলি: মশকে পারদর্শী ও সহিহ-শুদ্ধ কিরাআতে দক্ষ হতে হবে। আমলী, পরহেজগার ও উত্তম আখলাকের অধিকারী হতে হবে। ছাত্রদের প্রতি দরদী, স্নেহশীল ও ধৈর্যশীল হতে হবে। মেহনতী, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হতে হবে। ছাত্রদের প্রতি আন্তরিক নেগরানির মানসিকতা থাকতে হবে। সুযোগ-সুবিধা: শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর পরিবেশ, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার-দাবার, আবাসিক থাকার সুব্যবস্থা এবং সুন্দর ও সুশৃঙ্খল ইলমী পরিবেশ। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্মানজনক বেতন প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের তেলাওয়াত ও বিস্তারিত তথ্য পাঠাবেন। যোগাযোগ (হোয়াটসঅ্যাপ): 01788993*** 🔒।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
