পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

আবাসিক হিফজ ও অনাবাসিক নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – বাংগরা বাজার, মুরাদনগর, কুমিল্লা – বেতন আলোচনা সাপেক্ষে

মাদরাসায়ে দারুল কোরআন বাংগরায় শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মান আরও উন্নত করা এবং দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১ জন আবাসিক হিফজ শিক্ষক ও ১ জন অনাবাসিক নূরানী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবাসিক হিফজ শিক্ষক পদে হিফজ সম্পন্ন, তাজবিদ ও সহিহ-শুদ্ধ কুরআন তিলাওয়াদে দক্ষ এবং হিফজ শিক্ষাদানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতি যত্নশীল, দায়িত্বশীল ও আদর্শিক মনোভাবসম্পন্ন প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। অনাবাসিক নূরানী শিক্ষক পদে নূরানী কায়দা, কুরআন মাজীদ ও প্রাথমিক ইসলামী শিক্ষা সুন্দর ও সহজভাবে শিশুদের শেখাতে সক্ষম, ধৈর্যশীল ও দায়িত্বশীল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে উপযুক্ত সম্মানী নির্ধারণ করা হবে। কর্মস্থল: থানা: বাংগরা বাজার, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।
যোগাযোগ: ০১৬২৫৯৩৬*** 🔒, ০১৮৪১০১৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ