পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতিব ও মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি – মতলব দক্ষিণ, চাঁদপুর – সম্মানজনক ও আকর্ষণীয় বেতন

মতলব বাজার শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদরাসা (দাওরায়ে হাদিস), মতলব (দঃ), চাঁদপুর, চট্টগ্রাম বিভাগ-এর সার্বিক দ্বীনি, ইলমি ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে একজন যোগ্য, অভিজ্ঞ, আমল-আখলাকে উত্তম ও দায়িত্বশীল আলেমে দ্বীন নিয়োগ দেওয়া হবে। পদ: খতিব ও মুহতামিম। মসজিদ সংক্রান্ত দায়িত্ব (খতিব): মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন, সাপ্তাহিক তাফসির মাহফিল ও মাসিক ইসলাহি কার্যক্রম পরিচালনা, মুসল্লিদের দ্বীনি শিক্ষা ও তারবিয়াতের ব্যবস্থা করা। মাদরাসা সংক্রান্ত দায়িত্ব (মুহতামিম): জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন, মাদরাসার সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের আদব-আখলাক ও তারবিয়াত নিশ্চিত করা, মাদরাসার মানোন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব প্রদান। যোগ্যতা: হাফেজে কুরআন এবং স্বীকৃত কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ও তাখাসসুস সম্পন্ন। ইমামতি, খুতবা ও দ্বীনি বয়ানে দক্ষ হতে হবে। মসজিদ-মাদরাসা পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। বিশুদ্ধ আকিদা, উত্তম আখলাক, আমানতদারি ও নেতৃত্বগুণসম্পন্ন হতে হবে। শুদ্ধ ও সাবলীল বাংলা ভাষা ব্যবহারে দক্ষ হতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। কোনো হক্কানি তালিমী মুরব্বির তত্ত্বাবধানে নিজের জীবন পরিচালনা করতে হবে। বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা: সম্মানজনক ও আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান। আধুনিক ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থা রয়েছে (পরিবারসহ)। মতলব দক্ষিণ উপজেলার কেন্দ্রীয় মসজিদ হিসেবে একটি সম্মানজনক কর্মপরিবেশ রয়েছে। যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যবস্থা রয়েছে। আবেদন: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং অভিজ্ঞতার তথ্যসহ আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। যোগাযোগ: মীর শরফুদ্দিন আহমাদ।
যোগাযোগ: ০১৯১৮১৯২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →