একজন খতিব ও মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি – মতলব দক্ষিণ, চাঁদপুর – আকর্ষণীয় বেতন-ভাতা
মতলব বাজার শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদরাসা (দাওরায়ে হাদিস), মতলব দক্ষিণ, চাঁদপুরে খতিব ও মুহতামিম পদে একজন যোগ্য, অভিজ্ঞ, আমানতদার ও দক্ষ দ্বীনি নেতৃত্বসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। দায়িত্বের মধ্যে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন, সাপ্তাহিক তাফসির ও মাসিক ইসলাহী কার্যক্রম পরিচালনা, মাদরাসার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের আদব-আখলাক ও তারবিয়াত নিশ্চিত করা এবং মাদরাসার মানোন্নয়ন ও উন্নয়নে নেতৃত্ব প্রদান অন্তর্ভুক্ত। যোগ্যতা হিসেবে হাফেজে কুরআন ও দাওরায়ে হাদিস (কামিল) সম্পন্ন হতে হবে, তাখাসসুস সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য, খতিব/মুহতামিম হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশুদ্ধ আকিদা, উত্তম আখলাক, আমানতদারি ও নেতৃত্বগুণসম্পন্ন হতে হবে, শুদ্ধ ও সাবলীল বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং হক্কানি তালিমী মুরব্বির তত্ত্বাবধানে জীবন পরিচালনাকারী হতে হবে। বয়স সর্বনিম্ন ৪০ বছর। সুযোগ-সুবিধার মধ্যে আকর্ষণীয় বেতন-ভাতা, পরিবারসহ মানসম্মত আবাসন, সম্মানজনক কর্মপরিবেশ এবং ভবিষ্যতে সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যবস্থা রয়েছে। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬ ইং। সার্বিক ব্যবস্থাপনায়: আলহাজ্ব এম. এ. বারী, সভাপতি, মতলব বাজার শাহী মসজিদ কমিটি।
যোগাযোগ: ০১৯১৮-১৯২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯১৮-১৯২*** 🔒
