ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা – বেতন আলোচনা সাপেক্ষে
মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলার জন্য নিয়োগের শর্তসাপেক্ষে ১ জন ইমাম ও ১ জন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। ইমামের শিক্ষাগত যোগ্যতা: দাওরায়ে হাদীস ও মুফতি/কামিল (ফিকাহ) সনদধারী। কুরআন-হাদিসের উপর সুস্পষ্ট আলোচক, বিষয় ও ফুনিয়াতভিত্তিক কুরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোন জামে মসজিদে ০৫ (পাঁচ) বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। বেতন/হাদিয়া: আলোচনা সাপেক্ষে সম্মানজনক বেতন-ভাতা প্রদান করা হবে। পরিবারসহ বসবাসের জন্য আবাসন সুবিধা প্রদান করা হবে। মুয়াজ্জিনের শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/ফাজিলত (মেশকাত/হেদায়া) সনদধারী। হাফেজে কুরআন অগ্রাধিকার। সুমধুর কণ্ঠের অধিকারী, মক্কা-মদিনার সুরে আজান ও একাগ্রচিত্তে পারদর্শী ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোন মসজিদে ০২ (দুই) বছরের মুয়াজ্জিন/ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৫ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। বেতন/হাদিয়া: আলোচনা সাপেক্ষে সম্মানজনক বেতন-ভাতা ও আবাসন সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীর স্বাক্ষর, নিয়োগ কমিটি বরাবর দরখাস্ত আগামী ২৫.০৯.২০২৬ ইং তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদ ও অভিজ্ঞতা সনদ সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে। আবেদনপত্রে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে মোবাইলে জানানো হবে। ব্যক্তিগত তদবির ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন পাঠানোর ঠিকানা: আহ্বায়ক, নিয়োগ কমিটি, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, ডাকঘর ও উপজেলা- মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
যোগাযোগ: ০১৯৭৩১০৭*** 🔒, ০১৫৫৬৫৪০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯৭৩১০৭*** 🔒, ০১৫৫৬৫৪০*** 🔒
