পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – মজু চৌধুরীর হাট বাজার, রহমানিয়া জামে মসজিদ – হাদিয়া আলোচনা সাপেক্ষে

মজু চৌধুরীর হাট বাজার রহমানিয়া জামে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন প্রয়োজন। উক্ত মসজিদের নিয়মিত আজান প্রদান, নামাজের সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন এবং মসজিদের অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য একজন যোগ্য, আমল-আখলাকসম্পন্ন ও দায়িত্বশীল মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও শর্তাবলি: কুরআন মাজীদ শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানতে হবে, আজান ও নামাজের মাসআলা-মাসায়েল সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় নিয়মিত উপস্থিত থাকার মানসিকতা থাকতে হবে, সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং মসজিদের পরিবেশ ও মুসল্লিদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। স্থান: রহমানিয়া জামে মসজিদ, মজু চৌধুরীর হাট বাজার। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যসহ মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ডাঃ আব্দুল গফুর, সভাপতি- অত্র মসজিদ, 01719210*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ