মুয়াজ্জিন কাম খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি – পাগাড়, টঙ্গী, গাজীপুর – বেতন আলোচনা সাপেক্ষে
মুক্তি বাইতুন নূর জামে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন কাম খাদেম আবশ্যক। যোগ্যতা: কুরআন-সুন্নাহ সম্পর্কে মৌলিক জ্ঞানসম্পন্ন, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব: পাঁচ ওয়াক্ত আজান ও ইকামত প্রদান, মসজিদের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় খেদমতসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন। অগ্রাধিকার: হাফেজ, আলেম ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। ঠিকানা: মুক্তি বাইতুন নূর জামে মসজিদ, পাগাড়, পাঠান পাড়া, টঙ্গী, গাজীপুর। আসার ঠিকানা: টঙ্গী স্টেশন রোডে নেমে পূর্ব দিকে এসে রিকশাযোগে মসজিদের নাম বললেই হবে, পাঠান পাড়া। যোগাযোগ: 01779964*** 🔒, 01626501*** 🔒। অনুরোধ: অযথা কল না করে উক্ত নম্বরগুলোতে WhatsApp-এর মাধ্যমে আপনার আজান, তিলাওয়াত ও ছবি পাঠাবেন। কিছু বলার থাকলে লিখে অথবা ভয়েস মেসেজে জানাতে পারেন। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
