পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল বিভাগ ও দেবীগঞ্জ, পঞ্চগড়, রংপুর বিভাগ – বেতন ১৫,০০০ টাকা

বাসমাহ ট্রাস্টের মসজিদ প্রজেক্টের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও দ্বীনি পরিবেশে পরিচালনার লক্ষ্যে একজন যোগ্য, আমানতদার, দায়িত্বশীল ও উদ্যমী ইমাম নিয়োগ দেওয়া হবে। পদের নাম: ইমাম। বেতন: ১৫,০০০/- টাকা। সুবিধা: পরিবারসহ থাকার সুবিধা রয়েছে। কর্মস্থল: ১৯ নং মসজিদ - মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল বিভাগ এবং ৩২ নং মসজিদ - দেবীগঞ্জ, পঞ্চগড়, রংপুর বিভাগ। শিক্ষাগত যোগ্যতা: কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী হতে হবে। বিশুদ্ধ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে। ইমামতি ও নামাজের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। জুমার খুতবা ও দ্বীনি আলোচনা করার যোগ্যতা থাকতে হবে। জেনারেল লাইনে শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি এবং মসজিদের নিয়মিত কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীল হতে হবে। মুসল্লিদের সঙ্গে সুন্দর, বিনয়ী ও মার্জিত আচরণ করার মানসিকতা থাকতে হবে। সৎ, আমানতদার, দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে। শিশু-কিশোরদের মকতব, কুরআন শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও দ্বীনি শিক্ষাদানে আগ্রহী হতে হবে। মসজিদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সচেতন হতে হবে। নতুন বিষয় শেখার আগ্রহ ও ইতিবাচক মানসিকতা থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী মসজিদ প্রজেক্টের বিভিন্ন দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। আবেদনের নিয়ম: শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে, ই-মেইলের Subject-এ অবশ্যই "ইমাম" লিখতে হবে, আবেদনের সঙ্গে সিভি (CV) ও ১ কপি ছবি সংযুক্ত করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: সরাসরি ফোনে যোগাযোগ করলে আবেদন বিবেচনা করা হবে না, শুধুমাত্র ই-মেইলে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে।
যোগাযোগ: masjid.basmah@gmail.com (শুধুমাত্র ই-মেইল)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →